বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যাদুর্গত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় গতকাল বৃহস্পতিবার জেলার চারটি চরের ৩০০ মানুষের মাঝে এসব ত্রাণ দেওয়া হয়।
সদর উপজেলার প্রথম আলো চর, নাগেশ্বরী উপজেলার চর কাফনা, মাঝের চর ও ব্যাপারীর চরে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হলো চাল, ডাল, স্যালাইন ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট। ত্রাণ পেয়ে খুশি হন বন্যাদুর্গত ব্যক্তিরা।
বিভিন্ন চরে ত্রাণ বিতরণের সময় বন্ধুসভার সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি ওবায়দুর রহমান, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সদস্য পায়েল, পাখি, জুয়েল, হাফিজ, জসিম, সফিকুল, আসিফ, সাবলু, নাসের, ওমর, আরাফাত, মোবাসের, মঞ্জুরুল, নুর আলী, ফরিদুল, নাজমুল, মোশারফ, রহিম, রেজাউর ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান।