বন্যাদুর্গতদের সহায়তায় ৫০ লাখ টাকার চেক দিল এনসিসি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ও ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম। বিজ্ঞপ্তি।