বন্যানিয়ন্ত্রণকাজ হয় মানুষের মত ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বন্যানিয়ন্ত্রণে প্রস্তুতি নেওয়া ও কর্মসূচি বাস্তবায়ন করা হয় সাধারণ মানুষের মতামত ছাড়াই। মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করলে বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময়ও জীবনযাপন করা সম্ভব।
গতকাল শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশে প্রতি পাঁচ থেকে ১০ বছরে একবার বন্যা হবে এটা ধরে নিয়েই বন্যানিয়ন্ত্রণে প্রস্তুতি নেওয়া উচিত। বন্যানিয়ন্ত্রণে আমাদের আরও যত্নবান হতে হবে।’
বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রেসিডেন্ট মো. শহিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ল ম আব্দুর রহমান এবং নেপাল ওয়াটার পার্টনারশিপের ইসি বাল কৃষ্ণ প্রাসাই।