বন্যার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অন্য স্থানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষ তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এ পর্যন্ত চারটি উপজেলায় ৬৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ