বন্যার পানিতে ৪ শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে পড়ে আজ সোমবার দুপুর ও বিকেলে চার শিশু মারা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের টুকন মিয়ার দেড় বছরের ছেলে স্বাধীন বাড়ির পাশে খেলতে খেলতে বন্যার পানিতে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের সুমন মিয়ার দুই বছরের মেয়ে সাদিয়া, কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আলাল উদ্দিনের দেড় বছরের ছেলে রাহাত আলী, ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খোরশেদ মিয়ার দুই বছরের ছেলে শান্ত বন্যার পানিতে পড়ে মারা গেছে।
শুয়াকৈর গ্রামের আলাল উদ্দিন বলেন, ‘আমাদের অজান্তে বাড়ির পাশে খেলতে খেলতে বানের পানিতে পড়ে আমার শিশু বাচ্চা মারা গেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার আসাদুজ্জামান জানান, আজ বন্যার পানিতে পড়ে চার শিশু বাচ্চা মারা গেছে।