বন্যার্ত মানুষের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি প্রতিনিধিদল এই ত্রাণ বিতরণ করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, বন্যার্ত মানুষদের মধ্যে ৩ হাজার কেজি চিড়া, ৫০০ কেজি চিনি ও প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারিদের কাছ থেকে ত্রাণ বিতরণের জন্য অর্থ সংগ্রহ করা হয়। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি চিকিৎসক প্রতিনিধিদল বন্যার্তদের প্রাথমিক চিকিৎসা দেয়।