প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭৫টি পরিবারের মধ্যে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ভূমি কার্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তা বিতরণ করেন। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা ও ভেন্ডবাড়ী চরের ৩১২টি পরিবার এবং টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার চরের ১৬৩টিসহ মোট ৪৭৫ পরিবারের মধ্যে সাড়ে ৯ লাখ টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম প্রমুখ।