বন্যার্তদের জন্য অর্থ পাঠানোর উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা দেশে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। নিউজিল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী চৌধুরী বলেছেন, বন্যায় এমন ক্ষয়ক্ষতি স্বাভাবিক নয়। পরিস্থিতি খুব খারাপ। এ জন্য অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনে অথবা সরাসরি সরকারি ত্রাণ তহবিলে অর্থ পাঠানোর পরিকল্পনা করেছে। নিউজিল্যান্ড সরকার কোনো সহায়তা করতে চাইলে স্বাগত জানানো হবে। বন্যার্ত মানুষ এখন অসহায়। রেডিও নিউজিল্যান্ড