বন্যার্তদের জন্য ঢাকায় ত্রাণ সংগ্রহ কেন্দ্র
বন্যার্ত মানুষকে জরুরি ত্রাণ সহায়তা দিতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার উদ্যোগে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে একটি ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব ও সাধারণ সম্পাদক গাউসুল আজম।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, উত্তরাঞ্চলের দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানো যায়নি। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দী লাখ লাখ মানুষের এখন খুব জরুরি শুকনো খাবার, পরিধানের বস্ত্র, বিশুদ্ধ পানি এবং ওষুধ প্রয়োজন।
বিজ্ঞপ্তি