প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বন্যার্ত মানুষের সহযোগিতায় দাতা সংস্থাসহ স্থানীয় বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। গত বৃহস্পতিবার বিকেলে এনজিও কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভায় তিনি এ আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে শতাধিক এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ব খাদ্য সংস্থা, ব্র্যাক, কেয়ার, জীবিকা, ইসলামিক রিলিফ, মুসলিম এইড, আরডিআরএস ইত্যাদি এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।