বন্যার্তদের পাশে নর্থ সাউথের সোশ্যাল সার্ভিসেস ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আজ শনিবার সিরাজগঞ্জে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর, কালিয়া হরিপুর ইউনিয়ন ও চায়না বাঁধ-৩ এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা। ত্রাণ হিসেবে প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, চিড়া জাতীয় শুকনো খাবার, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র, মোম ও ম্যাচ বিতরণ করা হয়েছে।

সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আসিফ মাহমুদ বলেন, ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি, এই বিপর্যয়ে সবাই আমাদেরই মতো উদ্বিগ্ন ও বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। বিজ্ঞপ্তি।