প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার বন্যাসহিষ্ণু বিনা ধান-১১ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যাসহিষ্ণু বিনা ধান-১১ একুশ দিন পর্যন্ত পানির নিচে থাকলেও কোনো ক্ষতি হয় না। এই ধান এলাকায় চাষাবাদের উপযোগী হওয়ায় বিনা-১১ ধান রোপণে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। গতকাল সকালে নয়াবিল ইউনিয়নে আন্দারুপাড়া গ্রামের কৃষক রিপন মিয়ার খেতে বিনা-১১ ধান কর্তন করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে নয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আখতার, বৈজ্ঞানিক কর্মকর্তা সামিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বক্তব্য দেন।