বন্যায় তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণে সৃষ্ট হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ নম্বর মেরুং ইউনিয়ন এলাকার তিন শতাধিক পরিবার। প্রাথমিকভাবে ৭০টি পরিবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
গতকাল বিকেলে উপজেলার মেরুং এলাকায় গিয়ে দেখা যায়, বড় মেরুং সেতুটি পানিতে তলিয়ে গেছে৷ এ কারণে দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার সড়কযোগাযোগ বন্ধ রয়েছে। এলাকার লোকজন সড়কের ওপরে নৌকায় চলাচল করছে।
খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, এক হাজার টাকা, এক কেজি ডাল ও মোমবাতি দিয়েছেন। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর চিরন্তন আটশর তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্প খুলে খাবার স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে।
১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মেরুং ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। ৪ ও ৯ নম্বর ওয়ার্ড আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান, সবজিখেত ও মাছের খামারগুলো পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুলল জাহিদ পাভেল বলেন, সাংসদকে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পিআইওকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈিরর জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে ৭০টি পরিবারকে চাল, ডাল ও টাকা দেওয়া হয়েছে।