বন্যায় দুই কোটি টাকার মাছের ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে এ বছর বন্যায় ২৪৭টি পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার মৎস্য কর্মকর্তা বলছেন, এতে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার সময় উপজেলার সাতপোয়া, কামরাবাদ, ভাটারা মহাদান, পিংনা, আওনা, ডোয়াইল, পোগলদিঘা—এ আটটি ইউনিয়ন ও সরিষাবাড়ী পৌরসভা এলাকার ২৪৭টি পুকুর ও জলাশয়ের পাড় ভেঙে বানের পানি প্রবেশ করে। এতে ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়।
পৌরসভার শিমলাবাজারের মৎস্যচাষি মঞ্জুরুল ইসলাম বলেন, তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।