বন্যায় ২০ কোটি টাকার ধান ও সবজি নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় অন্তত ২০ কোটি টাকার সবজি ও আউশ ধান নষ্ট হয়েছে। উপজেলা দুটির সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান।চন্দনাইশ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ সরওয়ার প্রথম আলোকে জানান, উপজেলায় প্রায় ৩০০ হেক্টর আউশ ও ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি নষ্ট হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ কোটি টাকা।সাতকানিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দীন হোসেন জানান, পাহাড়ি ঢল ও অতিবর্ষণে সাতকানিয়ায় প্রায় ২০০ হেক্টর আউশ ও ১০০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়।