প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামে গতকাল বুধবার সকালে একটি চালকলের বয়লার বিস্ফোরণে চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন৷ আহত ব্যক্তিরা হলেন উপজেলার আলাদিপুর গ্রামের মেহের আলীর ছেলে জমির হোসেন (২৫), আহম্মাদ মোড়লের ছেলে বিল্লাল হোসেন (২৮) ও মো. বাবর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫) এবং যশোরের কেশবপুর উপজেলা সদরের হাসেম সরদারের ছেলে আবদুর রাজ্জাক (৩৫)৷