বয়েজ ক্রিকেট ক্লাব জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল মঙ্গলবারের খেলায় বয়েজ ক্রিকেট ক্লাব নীলফামারী সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে ৭ উইকেটে হারিয়েছে। নীলফামারী জেলা স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে সিটি ক্রিকেট ক্লাব ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বয়েজ ক্রিকেট ক্লাব ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ বুধবার সৈয়দপুর ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব সৈয়দপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। নীলফামারী প্রতিনিধি|