বর ও দুই অভিভাবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার বিকেলে খুলনার দাকোপ সদরে বরসহ তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারজয়নগর গ্রামে ১০ বছর বয়সী এক মেয়ের সঙ্গে একই গ্রামের এক ছেলের বিয়ে ঠিক হয়। ১২ ডিসেম্বর উভয় পরিবারের ইচ্ছায় বিয়ের নিবন্ধন প্রস্তুতি শুরু হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিয়ে বন্ধ করতে উভয় পরিবারকে অনুরোধ করেন। কিন্তু তারা না শোনায় কামারখোলা ইউপির সদস্য আবু ইসা সানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও আবদুল হালিম বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষকে তাঁর দপ্তরে হাজির করান। সেখানে আদালত বসিয়ে বর, তাঁর বাবা ও কনের বাবাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। আবদুল হালিম জানান, দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।