বর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে বাল্যবিবাহ করতে এলে বরকে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ এই আদালত পরিচালনা করেন। ওই বর (২২) উপজেলা কাচদহ (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা। ইউএনও বজলুর রশীদ বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই বরের বিয়ের খবর পান তিনি। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বরকে আটক করে ওই সাত দিনের সাজা দেওয়া হয়।