বর শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। নিকাহ নিবন্ধক (কাজি) বিয়ে নিবন্ধনও করেন। শুরু হয় ধর্মীয় রীতিতে বিয়ের অনুষ্ঠান। এমন সময় পুলিশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ের আসরে হাজির হন। অবস্থা বেগতিক দেখে কনেসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। ধরা পড়েন বর।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহের অপরাধে বরকে সাত দিনের কারাদণ্ড দেন। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুরের সাহাপাড়া গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে (১৫) উপজেলার কবিরাজপাড়া গ্রামের মো. ওবায়দুরের (২১) রোববার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাত আটটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহম্মেদ পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। নিকাহ নিবন্ধক আবদুল মাবুদ ওই বিয়ে নিবন্ধন করার কথা অস্বীকার করেছেন। কিন্তু বর ওবায়দুর বিয়ে নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিবন্ধন ফরমে তিনি সই করেছেন।