বরকত উল্লাসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির নেতা বরকত উল্লা বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, পুলিশ তদন্ত শেষে ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৩৫ জন পলাতক রয়েছেন। এ মামলার আসামি রুহুল কবির রিজভী, এম কে আনোয়ার, শওকত মাহমুদসহ ১২ জন জামিনে আছেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধে পল্টন থানা এলাকায় নাশকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করে পল্টন থানা-পুলিশ।