বরকলে ইউপিডিএফের ১১ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনী রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যালয় থেকে ১১ কর্মীকে আটক করেছে। এ সময় একটি পিস্তল, আটটি মুঠোফোন ও ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। ইউপিডিএফ তাদের কর্মী আটকের সত্যতা নিশ্চিত করে বলেছে, এ ঘটনা ষড়যন্ত্রমূলক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর একটি দল ওই কার্যালয়ে তল্লাশি চালায়। আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম তল্লাশির ঘটনা নিশ্চিত করলেও বিস্তারিত বলতে পারেননি। ইউপিডিএফের তথ্য ও প্রচার বিভাগের সোনামণি চাকমা বলেন, এটি সাজানো ও ষড়যন্ত্রমূলক। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপিডিএফ কার্যালয়টি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।