বরকলে শান্তিপূর্ণ হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী মো. হারুণ হত্যার প্রতিবাদে রাঙামাটির বরকলের ব্যবসায়ীদের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এদিকে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি রক্ষায় বিডিআরের ছোটহরিণা জোনের অধিনায়ক সভা করেছেন।বরকলের ভূষণছড়া ইউনিয়নের তালছড়া গ্রামের একটি ঝিরিতে গত রোববার ব্যবসায়ী মো. হারুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার জন্য বাঙালিরা আদিবাসীদের দায়ী করে। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ীদের ডাকে উপজেলায় হরতাল পালিত হয়। এর আগে গত বুধবার বাঙালিদের সংগঠন সমঅধিকার আন্দোলনের ডাকে হরতাল পালন করা হয়।হরতাল চলাকালে উপজেলায় নৌযান চলাচল করেনি। ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।এদিকে গতকাল বিডিআরের ছোটহরিণা জোনের অধিনায়ক লে. কর্নেল মেহেদি স্থানীয় আদিবাসী ও বাঙালি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য নিয়ে বসবাস ও চলাফেরার আহ্বান জানান।