বরকলে ৫ ইউপিতে আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন।এদিকে, আইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যাম রতন চাকমার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমর কুমার চাকমা। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গত শুক্রবার তিনি মৌখিক এবং লিখিত অভিযোগ করেছেন।অমর কুমার প্রথম আলোকে জানান, তাঁর পক্ষের ভোটার-কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু সমর্থক ও কর্মীকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে।উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউএনও সাইফ উদ্দিন অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অমর কুমার চাকমা অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী শ্যাম রতন চাকমা একটি আঞ্চলিক রাজনৈতিক দলকে তাঁর পক্ষে ব্যবহার করছেন। ওই রাজনৈতিক দলের সদস্যরা তাঁর (অমর কুমার চাকমা) কর্মী-সমর্থকদের মারধর ও হয়রানিমূলক আচরণ করছে। শ্যাম রতন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা আমার বিরুদ্ধে ভোটার এবং প্রশাসনের কাছে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিচ্ছে।