প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পালিয়ে বাল্যবিবাহ করায় এক বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ১০টায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও খালেকুজ্জামান জানান, উপজেলার বড় নওপাড়া গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে মো. রবিন (২২) একই গ্রামের রশিদ শেখের মেয়ে পিংকি আক্তারকে (১৪) নিয়ে পালিয়ে বিয়ে করেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ২৬ জানুয়ারি পালিয়ে গিয়ে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার একটি কাজি অফিসে বিয়ে রেজিস্ট্রি করেন। পরে অভিভাবকেরা খবর পেয়ে তাঁদের বাড়িতে আনেন। এদিকে গত মঙ্গলবার রাত ১০টায় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা রবিনকে আটক করেন।