প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত টোকিও প্লাজায় বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনায় সহযোগিতা করার অভিযোগে ডিপিডিসির নারায়ণগঞ্জ (পূর্ব অঞ্চল) সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ডিপিডিসির প্রশাসক তাঁকে বরখাস্ত করেন। গত বছরের ৩১ ডিসেম্বর ও গত ৩ জানুয়ারি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স-প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে মিটারিং প্রকৌশলী ও টাস্কফোর্স সদস্যরা বিদ্যুৎ চুরি এবং অর্ধকোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেন। মোহাম্মাদ মুনীর চৌধুরী ওই প্রকৌশলীকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।