বরখাস্ত নয়, প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বিশেষ অভিযানের সময় গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগে মাগুরা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিমাইচন্দ্র দেবনাথকে সাময়িক বরখাস্ত নয় সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গতকাল সোমবার দুপুরে তাঁর দপ্তরে বলেন, প্রথম আলোকে তথ্য দেওয়ার সময় বা অন্য কোনোভাবে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় এসআই নিমাইচন্দ্রকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।