বরখাস্ত মেয়র আরিফুল হক হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র কারাবন্দী আরিফুল হক চৌধুরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সোমবার সকালে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
কারাগারের জ্যেষ্ঠ জেলার মাসুদ পারভেজ বলেন, রোববার রাত থেকে আরিফুল হকের শারীরিক অবস্থা খারাপ হয়। কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সোমবার সকালে তাঁকে ওসমানী হাসপাতালের হৃদ্রোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন।