বরখাস্ত মেয়র মান্নান ফের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুরের টঙ্গী থানার নাশকতার মামলায় গত রোববার গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, ১৫ এপ্রিল রাতে টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠু শেখ। শুনানি শেষে বিচারক তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৫ এপ্রিল দায়ের করা কালিয়াকৈর ও জয়দেবপুর থানার নাশকতার পৃথক মামলায় আদালত ৪ মে এম এ মান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন তাঁকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।