বরখাস্ত হওয়া পৌর মেয়র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের ঘটনায় বরখাস্ত হওয়া সাভারের পৌর মেয়র রেফাতউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার বিকেলে ঢাকার সিআইডি কার্যালয়ে ডেকে এনে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার পৌর বিএনপির সভাপতি। গতকাল রাতে পৌর মেয়রের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান। ভবন ধসের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানা, সাভার পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর, তিন প্রকৌশলীসহ মোট ১৪ জন গ্রেপ্তার হলেন। তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, রানা প্লাজা ছয়তলা থেকে ১০ তলা নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন পৌর মেয়র রেফাতউল্লাহ। ভবনধসের পর তিনি আবার তা সংশোধন করে ছয়তলা করেছিলেন। ভবনধসে তাঁর গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এত দিন তিনি পলাতক ছিলেন।