বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১১টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব মিয়া ১০১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী জহিরুল হক পেয়েছেন ৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এম এ জলিল ৮৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান পান ৭৭ ভোট।