বরগুনা ও টেকনাফে পাঁচ ট্রলারডুবি, নিখোঁজ আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বুধবার রাতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ওই ট্রলারের আটজন জেলে নিখোঁজ হন। একই রাতে বরগুনায় বিষখালী নদীতে চারটি ট্রলার ডুবে যায়। কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গত বুধবার রাতে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলে সাঁতরে রক্ষা পেলেও নিখোঁজ রয়েছেন আটজন। তাঁরা হলেন আবুল কাছিম (৫৫), রহিম উল্লাহ (৩০), রহমত উল্লাহ (২৪), মো. কামাল (২৬), আবু তাহের (৩৩), ফজল করিম (২৭), নুর হোসেন (৪০) ও জালাল আহমদ (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দমকা হাওয়া ও ঝড়ের কবলে পড়ে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মালিকানাধীন এফবি কালা মিয়া নামক একটি মাছ ধরার ট্রলার ২৪ মে ১১ মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বুধবার গভীর রাতে ঝড় ও দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় এনায়েত উল্লাহ, নুর হোসেন ও শাহাব উদ্দিন সাঁতরে নবী হোসেনের ফিশিং ট্রলারে গিয়ে ওঠেন। অন্যরা এখনো নিখোঁজ রয়েছেন।কালবৈশাখীতে বুধবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীতে চারটি মাছধরার ট্রলার ডুবে গেছে। একই সঙ্গে ঝড়ের কারণে এ উপজেলার বেশ কিছু কাঁচা বসতঘর বিধ্বস্ত ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টায় হঠাত্ ঝড় শুরু হলে বিষখালী নদীতে এফবি রহিম, এফবি আলমগীর, এফবি মনু ও এফবি বাদল নামের চারটি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের জেলেরা সাঁতরে তীরে আসতে পেরেছেন। তবে ট্রলারগুলো উদ্ধার করা যায়নি।পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমরা ডুবে যাওয়া চারটি ট্রলার উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি ।