বরগুনা জেলা আইনজীবী সমিতি থেকে পাঁচ নেতার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ পাঁচজন নেতা পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এসে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদারের নেতৃত্বে সম্পাদকমণ্ডলীর পাঁচজন সদস্য পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী অন্যরা হলেন: সমিতির সহসভাপতি বাহাউদ্দীন মিয়া, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার গুহ এবং গ্রন্থাগার সম্পাদক মিজানুর রহমান।নজরুল ইসলাম সিকদার বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ তালুকদার সমিতির গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজের ইচ্ছামতো সমিতির কার্যক্রম পরিচালনা করছেন। সভাপতি আবদুল মজিদ তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’