বরগুনা জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলা জামায়াতের আমির আবু জাফর মো. ছালেহকে আজ শনিবার দুপুরে বরগুনার পাথরঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সঙ্গে সালিস-সংক্রান্ত একটি বৈঠকে উপস্থিত ছিলেন ।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক। তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও বরগুনার বামনায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় আবু জাফর মো. ছালেহকে গ্রেপ্তার করা হয়েছে।