বরগুনা থেকে র‌্যাবের ক্যাম্প প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সদস্যদের অসহযোগিতা ও আবাসন সংকটের কারণ দেখিয়ে বরগুনা থেকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে র‌্যাব সদস্যরা এ ক্যাম্প ছেড়ে পটুয়াখালী চলে যান।র‌্যাবের অভিযোগ, র‌্যাব-৮-এর সদস্যরা বরগুনা পুলিশ লাইনের একটি জরাজীর্ণ কক্ষে অবস্থান করে দায়িত্ব পালন করে আসছিলেন। র‌্যাব ও পুলিশ সদস্যরা একই কক্ষে অবস্থান করায় র‌্যাবের কার্যক্রমে গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া র‌্যাবের কাছে ভুক্তভোগীরা কোনো অভিযোগ করতে এলে পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।র‌্যাব-৮-এর উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নুর-উজ-জামান বলেন, অনেক চেষ্টা করেও বরগুনায় র‌্যাব সদস্যদের থাকার মতো কোনো জায়গা না পেয়ে ক্যাম্পটি প্রত্যাহার করতে হয়েছে। এখন থেকে র‌্যাব পটুয়াখালী থেকে বরগুনায় গিয়ে দায়িত্ব পালন করবে।বরগুনা পুলিশ সুপার মাহবুব হাকিম বলেন, র‌্যাবের ক্যাম্প প্রত্যাহারের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি বলেন, ‘র‌্যাবকে আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। পুলিশ সদস্যদের অসহযোগিতার বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি।’