বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে সওজের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সওজের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) ইফতেখার কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।আদেশে বলা হয়, ‘জনস্বার্থে বরগুনা সওজে কর্মরত নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ভবন, রমনা ঢাকায় সংযুক্ত করা হলো।’২ অক্টোবর প্রথম আলোয় ‘সওজের সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।