বরগুনা সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বরগুনা জেলা সমিতির পরিচিতি সভা শনিবার রাতে নগরীর আইডিইবি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল আমিন। সভায় সংগঠনের গঠনতন্ত্র পর্যালোচনা করে তা সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন করে নেওয়া ও নিবন্ধন গ্রহণ এবং বার্ষিক বনভোজনসহ সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত জুয়েল, ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম সরোয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের শিক্ষক সিরাজিক সাদিক, অর্থনীতি বিভাগের শিক্ষক ফারজানা নমি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাসুম সিকদার প্রমুখ। সভায় গঠনতন্ত্র প্রণয়ন, নিবন্ধন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানের জন্য আলাদা দুটি কমিটি করা হয়েছে।