বরগুনা-২ আসনে আ.লীগের প্রার্থী শওকত হাচানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। খবর বাসসের।
এর আগে গত সোমবার সংসদীয় বোর্ডের বৈঠকে মনোনয়নপ্রত্যাশী ১৬ জন প্রার্থীর সাক্ষাত্কার নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।