বরগুনাকে দুর্গত জেলা ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনাকে অবিলম্বে দুর্গত জেলা ঘোষণার দাবি জানিয়েছেন বরগুনার জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই দাবির সমর্থনে আজ শনিবার জেলায় মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বরগুনা নাগরিক পরিষদ। পরিষদের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, মহাসেনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বরগুনা। সরকারি হিসাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার মানুষ। বসতঘর বিধ্বস্ত হয়েছে ছয় হাজার ৮৬৫টি। ৬১ হাজার ৮১২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৭৭ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ের পর লক্ষাধিক পরিবার এখনো পানিবন্দী। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি রাজিয়া বেগম বলেন, সিডর ও আইলায় বরগুনায় যে পরিমাণ ক্ষতি হয়েছে এবার এ জেলায় ক্ষয়ক্ষতি তার চেয়ে বেশি।