বরগুনায় হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ নরেশ চন্দ্র সরকার গতকাল সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জলিলুর রহমান ও শহিদুল ইসলাম। তাঁদের দুজনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বরগুনা শহরের একটি জর্দা কারখানার বিক্রয় প্রতিনিধি ছিলেন মাধব। ২০০৫ সালের ২৬ মার্চ পাওনা আদায়ের জন্য তিনি পাথরঘাটা উপজেলায় যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৯ মার্চ পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের একটি খালের চর থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশ।