বরগুনার দুই সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনার-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন ক​মিশন। তাঁরা বেশ কয়েক দিন ধরে নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে কমিশন অভিযোগ পেয়েছে। এরই ভিত্তিতে আজ রোববার কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে কমিশন সচিবালয় থেকে জানা গেছে।

ধীরেন্দ্র কুমারের নির্বাচনী এলাকায় বরগুনা সদর পৌরসভা এবং শওকত হাচানুরের নির্বাচনী এলাকায় পাথরঘাটা ও বেতাগি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী সাংসদেরা এ সময় নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। কিন্তু তাঁরা নিজ নিজ এলাকায় অবস্থানকরে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

৩ ডিসেম্বর বেতাগী পৌরসভার দলীয় প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র হেলিকপ্টারে করে ঢাকা থেকে বেতাগীতে আনেন সাংসদ হাচানুর। তাঁর বিরুদ্ধে প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করার অভিযোগ রয়েছে। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে বরগুনায় আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগ ওই সব কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: