বরগুনার নাথপট্টি লেকের উন্নয়ন কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরের ঐতিহ্যবাহী নাথপট্টি লেকটির সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে তিন কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনা পৌরসভা সৌন্দর্যবর্ধনের এই প্রকল্প বাস্তবায়ন করছে।
বরগুনা শহরের প্রাচীন ঐতিহ্য এই লেকটি রক্ষণাবেক্ষণের অভাবে দুই পাশ দিয়ে দখল হয়ে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে শহরের নাগরিক সমাজ এই লেকটি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছিল।