বরগুনার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে গতকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। দলটি আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমানকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, বিতর্কিত হতে না চাইলে কারচুপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা না করে ফলাফল বাতিল করুন।
এর আগে শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান ও কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন।