বরগুনার লোকালয় থেকে আবার অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের একটি বাড়ির বাগানের গাছে প্যাঁচানো অবস্থায় একটি অজগর গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে স্থানীয় লোকজন।
অজগরটিকে গতকাল শুক্রবার দুপুরে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজি ও বন বিভাগের কর্মকর্তারা তালতলীর সংরক্ষিত টেংরাগিরি বনে অবমুক্ত করেন।
বরগুনা জেলা জজ আদালতের নাজির আবদুস সালাম জানান, বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ির সামনের বাগানের একটি গাবগাছের মাথায় প্যাঁচানো অবস্থায় সাপটি দেখতে পায় পথচারীরা। পরে ওই গ্রামের সাপুড়ে নওশের আলীকে খবর দেন তাঁরা। নওশের আলী সেখানে এসে সাপটি গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করেন।
নওশের আলী বলেন, সাপটি দৈর্ঘ্যে ৭ ফুট এবং এটির ওজন ৮ কেজি।