বরগুনার ১৮টি স্থানে আনসার মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কপথে নিরাপত্তা বাড়াতে বরগুনা সদর ও আমতলী উপজেলার বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ১৮টি স্থানে ২০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে আনসার সদস্যরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সড়কপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা ও নাশকতাকারীদের আটক করতে সহায়তা করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অবরোধে নাশকতাকারীদের ধরতে এবং যাত্রীদের নিরাপত্তা দিতে অন্যান্য বাহিনীকে সহায়তা করবে আনসার। বরগুনা সদরের বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা ফেরিঘাট, ইটবাড়িয়া, কেওড়াবুনিয়া, সোনাখালী, শিবেরখাল, স্টেডিয়াম বাসস্ট্যান্ড ও জাকিরতবক—এ সাতটি স্থানে ৮৪ জন; আমতলী উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফেরিঘাট, খুরিয়ার খেয়াঘাট, পল্লী বিদ্যুৎ সাবস্টেশন, বাঁধঘাট, বটতলা, ঘটখালী, সাহেববাড়ী, ডাক্তারবাড়ী, মহিষকাটা, একে স্কুল, শাখারিয়াসহ ১১টি স্থানে ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এসব আনসাররা নিরস্ত্র হয়ে দায়িত্বে থাকবেন বলে সূত্রটি জানায়।