বরগুনায় আজ আঞ্চলিক ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো বরগুনা অঞ্চলের ষষ্ঠ ভাষা প্রতিযোগ আজ সোমবার। সকাল নয়টায় বরগুনা সরকারি কলেজ চত্বরে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।এ উপলক্ষে কলেজ চত্বরে শিক্ষার্থীদের বসার জন্য সুবিশাল প্যান্ডেল, মঞ্চসহ অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে চারটি বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা ভাষার ওপর ৩০ মিনিটের মূল্যায়ন পরীক্ষা, কুইজ, প্রশ্নোত্তরসহ বিভিন্ন পর্বে অংশ নেবে। ভাষা প্রতিযোগ উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুছ।