বরগুনায় কোনো কর্মসূচি নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ উপকূলের সবচেয়ে দুর্যোগপ্রবণ জেলা বরগুনায় এবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবু বকর জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু প্রচারণামূলক পোস্টার পাঠানো হয়েছে। সেগুলো বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে বিতরণ করা হয়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ দিবস পালনের কথা বলা হয়নি। তাই কোনো কর্মসূচি নেই।