বরগুনায় চিকিৎসককে মারধর, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সরকারি হাসপাতালে অবহেলায় রোগী মারা যাওয়ার অভিযোগ এনে এক চিকিৎসককে মারধর এবং জরুরি বিভাগে ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া রোগীর নাম আবদুল গাফফার মল্লিক (৪৫)। তিনি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন।মৃত গাফফারের বড় ভাই আবদুস সাত্তার মল্লিক অভিযোগ করেন, সকালে অসুস্থ অবস্থায় গাফফারকে তাঁরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সকাল নয়টার দিকে রোগীর অবস্থার অবনতি হলে তিনি জরুরি বিভাগে ছুটে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন খানকে আসতে অনুরোধ করেন। কিন্তু হুমায়ুন জরুরি বিভাগ থেকে বেরই হননি। সাড়ে নয়টার দিকে গাফফার মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, গাফফারের মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন ও সহকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং হুমায়ুন খানকে মারধর করেন।