বরগুনায় ছাত্র ধর্মঘট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সদর উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বরগুনা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। দুপুরে ধর্মঘটের পক্ষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সভাপতি তৌহিদ মোল্লা। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ শহর শাখার সভাপতি রিয়াজুল কবির, সরকারি কলেজ শাখার হাদিসুর রহমান, নাসির আল মামুন, মাহমুদুল বারী, প্রিন্স মাহমুদ, নাহিদ মৃধা প্রমুখ।গত বুধবার দুপুরে ইমরান হোসেনকে সভাপতি, রুবাইয়াত আদনানকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।