বরগুনায় ট্রাকের চাপায় গৃহবধূ নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলায় ট্রাকের চাপায় এক গৃহবধূ নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার পুরাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সিমা আক্তার (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার মনসাতলী গ্রামের সোহেলের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের কহিনুর (৪০) ও পুরাকাটার জালাল (৩০)। তাঁদের মধ্যে জালালকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও কহিনুরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে সিমা ও কহিনুর আমতলী থেকে বরগুনা যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে বরগুনা-আমতলী সড়কের পুরাকাটা এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিমা ঘটনাস্থলেই মারা যান এবং কহিনুর ও জালাল আহত হন। বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) কেয়া আকতার জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।